30th May 2025 Current Affairs In Bengali। ৩০ মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

আজকের পোস্টটিতে 30th May 2025 Current Affairs In Bengali, ৩০ মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স, Today current affairs নিয়ে আলোচনা করা হবে।

Daily Current Affairs: 30th May, 2025

১) কোন রাজ্য অনিল কুম্বলে কে রাজ্য বন বিভাগ ও বন্যপ্রাণী সংরক্ষণের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করল?- উত্তর:- কর্ণাটক। 

গুরুত্বপূর্ণ তথ্য:- 

  • অনিল কুম্বলের জন্ম হয়েছিল ব্যাঙ্গালোর, কর্নাটকে। ইনি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ও ক্যাপ্টেন ছিলেন।
  • ইনি কর্ণাটক wildlife বোর্ডের উপাধ্যক্ষ হিসেবেও কাজ করেছেন।
  • ইনি ১৯৯৫ সালে অর্জুন পদক, ২০০৫ সালে পদ্মশ্রী পদক ও ১৯৯৬ সালে wisdens cricketer of the year পদক লাভ করেছেন।
  • ইনি ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে ফিরোজ শাহ কোটলাতে একটি ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন।
  • ইনি হলেন টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট সংগ্রহকারী (৬১৯ টি) ভারতীয় ক্রিকেটার।

২) সম্প্রতি DRDO ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কে মজবুত করতে কোন উদ্যোগ নিল?- উত্তর:- Project Kusha ।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • এটি রাশিয়ার S-400 এবং ইজরায়েলের আয়রন ডোম এর মতোই একটি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মাধ্যমে Long Range Surface To Air Missile (LR-SAM) সিস্টেম তৈরি করা হবে।
  • বর্তমান Akash, Barack 8 এবং S-400 এর সাথে যুক্ত হয়ে সংযুক্ত ভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলবে। 
  • ২০২২ সালের মে মাসে Cabinet Committee On Security প্রজেক্ট কুশা এর স্বীকৃতি দিয়েছিল।
  • ২০২৩ সালের মে মাসে প্রতিরক্ষা মন্ত্রক Indian Air force এর জন্য এই মিসাইল সিস্টেম পাঁচ স্কোয়াড্রন কিনতে ২১,৭০০ কোটি টাকার মঞ্জুরী দিয়েছে।

৩) সম্প্রতি কেন্দ্রীয় সরকার কতগুলি ফসলের উপর MSP চালু করলো?- উত্তর:- ১৪ টি। 

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • এই উদ্যোগের ফলে কেন্দ্রীয় সরকারের উপর ২ লক্ষ্ ৭ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে। যা পূর্ববর্তী হারভেস্ট সিজন এর থেকে ৭ হাজার কোটি টাকা বেশি। 
  • ধান, কার্পাস, অরহর, সয়াবিন এর মত ১৪ টি খরিফ ফসলের ওপর এই MSP (Minimum Support Price) চালু হলো। 
  • CACP (Commission For Agricultural Costs And Prices) এর সুপারিশে কেন্দ্রীয় সরকার MSP নির্ধারণ করে। 
  • ১৯৬৫ সালে Ministry Of Agriculture And Farmer Welfare এর অধীনে এই সংস্থাটির গঠন হয়েছিল ।
  • বর্তমানে ২৩ বা ২৪ টি ফসলের উপর এই MSP চালু আছে।
30th May 2025 Current Affairs In Bengali। ৩০ মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

Today Current Affairs: 30th May, 2025

৪) সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী সুখদেব সিং ধীন্দসা মারা গেলেন, ইনি কোন মন্ত্রকের মন্ত্রী ছিলেন? - উত্তর:- ক্রীড়া, রাসায়নিক ও সার (Sports, Chemicals And Fertilizers)

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • ইনি শিরোমণি আকালি দল এর সদস্য ছিলেন। 
  • ইনি ২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত অটল বিহারী বাজপেয়ি সরকারে মন্ত্রী ছিলেন।
  • ইনি ১৯৯৮ থেকে ২০০৪ সাল এবং ২০১০ থেকে ২০২২ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন।

৫) সিকিম রাজ্যের অন্তর্গত কোন পর্বতে পর্বতারোহনের উপর নিষেধাজ্ঞা জারি হল?- উত্তর:- কাঞ্চনজঙ্ঘা।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • কাঞ্চনজঙ্ঘা হলো পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বত শৃঙ্গ (৮৫৮৬ মিটার)।
  • সিকিম এর  মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন করেছেন যাতে এই পর্বতে পর্বতারোহন বন্ধ করা হয়। 
  • স্থানীয় বাসিন্দারা এই পর্বতটিকে খুবই পবিত্র বলে মনে করে। তাদের মতে এখানে তাদের জোগা নামক দেবতা বাস করে। 
  • ১৯৫৫ সালের ২৫ শে মে ব্রিটেনের দুই পর্বতরোহী George Band এবং Jo Brown প্রথম এই পর্বত শৃঙ্গ জয় করেন। 
  • ২০১৬ সালে ইউনেস্কো Kanchanjunga National Park কে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। 
  • এটি ভারতের প্রথম Mixed Heritage site (Natural And Cultural)।

৬) International Everest Day কবে পালন করা হল?- উত্তর:- ২৯শে মে।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • ১৯৫৩ সালের ২৯ শে মে নিউজিল্যান্ডের sir Admond Hillary এবং নেপালের Tenzing Norgay এভারেস্টে পর্বতারোহন করেন। 
  • নেপাল সরকার ২০০৮ সাল থেকে এই দিনটিকে পালন করে।
  • প্রথম ভারতীয় মহিলা পর্বতারোহী হিসেবে ১৯৮৪ সালে বাচেন্দ্রি পাল এভারেস্ট জয় করেন।
  • নেপালি পর্বতারোহী Kami reeta Sherpa ২০২৫ সালে ৩১ বার এভারেস্ট জয় করে রেকর্ড করেছেন।

29th May 2025 Current Affairs In Bengali

৭) সম্প্রতি হাওয়ায় দ্বীপপুঞ্জে অবস্থিত কিলাউয়া আগ্নেয়গিরিতে যে বিস্ফোরণ ঘটলো, সেটি কোন দেশে অবস্থিত?- উত্তর:- আমেরিকা যুক্তরাষ্ট্র (USA)।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • এটি বিশ্বের সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি গুলির মধ্যে একটি। এই আগ্নেয়গিরিটি Hawaii Volcanoes National Park এ অবস্থিত। 
  • এর আগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে এই আগ্নেয়গিরিতে বিস্ফোরণ ঘটেছিল। 
  • এই আগ্নেয়গিরিটি আমেরিকার হাওয়াই দ্বীপপুঞ্জের বিগ আইল্যান্ডের দক্ষিণ-পূর্ব প্রান্তে অবস্থিত।
30th May 2025 Current Affairs In Bengali। ৩০ মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

৮) সম্প্রতি ভারতীয় নৌসেনার দুজন মহিলা Lieutenant Commander Rupa A এবং Lieutenant Commander Dilna K কোন জাহাজের মাধ্যমে বিশ্ব পরিক্রমা সম্পূর্ণ করল?- উত্তর:- INS TARINI

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • এই পরিক্রমাটি নাবিকা সাগর পরিক্রমা - ২ মিশনের মাধ্যমে করা হলো। 
  • INS TARINI হল ভারতীয় নৌবাহিনীর একটি পাল তোলা জাহাজ (Sailing Ship)।
  • এই অভিযানটি ২০২৪ সালের ২ রা অক্টোবর গোয়া থেকে শুরু হয়েছিল।
  • এই অভিযানের মাধ্যমে চারটি মহাদেশ ও তিনটি মহাসাগর পেরিয়ে মোট ২৩০০০ নটিক্যাল মাইল পথ যাত্রা সম্পন্ন হয়েছে। 
  • এই অভিযানটি ২৯শে মে গোয়ার Mormugao Port এ সম্পন্ন হল।
  • এই মিশনটির উদ্দেশ্য হল নারী শক্তির অগ্রগতি, আত্মনির্ভরতার বিকাশ ও Global Maritime Diplomacy মজবুত করা।

৯) ২০২৫ সালে কোন ভারতীয় কোম্পানি চতুর্থ ইউনিকর্ন হিসেবে আত্মপ্রকাশ করল?- উত্তর:- Drools Pet Food।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • ইউনিকর্ন হল সেই সমস্ত কোম্পানি যাদের মার্কেট ভ্যালু এক বিলিয়ন মার্কিন ডলার বা ৮৩০০ কোটি টাকা এবং যেগুলি স্টক মার্কেটে লিপিবদ্ধ নয়। 
  • Drools এই কোম্পানিটি ২০১০ সালে গঠিত হয়।

১০) ২রা জুন আধিকারিক ভাবে ভারত ভ্রমণকারী Santiago Pena Palacios কোন দেশের রাষ্ট্রপতি?- উত্তর:- প্যারাগুয়ে।

গুরুত্বপূর্ণ তথ্য:- 

  • ইনি হলেন প্যারাগুয়ের দ্বিতীয় রাষ্ট্রপতি যিনি ভারত ভ্রমণ করবেন। 
  • প্যারাগুয়ে হল দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি দেশ। 
  • এর রাজধানী হল Asuncion.
30th May 2025 Current Affairs In Bengali। ৩০ মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

30th May, 2025 Bengali Current Affairs

১১) ২০২৫ সালের পরিবেশ দিবসে কেন্দ্রীয় সরকার কর্তৃক ভারতব্যাপী প্রচারের স্লোগান কি?- উত্তর:- One Nation One Mission End Plastic Pollution.

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • এই উদ্যোগটি কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রক দ্বারা শুরু করা হয়েছে।
  • এর উদ্দেশ্য হলো দেশজুড়ে প্লাস্টিক দূষণ নির্মূল করা ও পরিবেশ সুরক্ষার প্রচার করা।

১২) ২২ তম Shangri-La Dialogue এর আয়োজন কোথায় করা হয়েছে?- উত্তর: সিঙ্গাপুর।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • ৩০ শে মে থেকে ১লা জুন পর্যন্ত সিঙ্গাপুরের Shangri-La হোটেলে এর আয়োজন করা হয়েছে। 
  • ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো মুখ্য বক্তা হিসেবে বক্তৃতা দেবেন।
  • ভারতের পক্ষ থেকে Chief Of Defence Staff অনিল চৌহান এখানে অংশগ্রহণ করবেন।
  • এটি এশিয়ার মুখ্য সুরক্ষা শিখর বৈঠক, যেটির আয়োজন করে IISS (International Institute Of Strategic Studies)।
  • এটি প্রতিবছর সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয় যেখানে বিভিন্ন দেশের রক্ষা মন্ত্রী, সেনা প্রমুখ ও সুরক্ষা বিশেষজ্ঞরা এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় ক্ষেত্রে সুরক্ষা বিষয়ক আলোচনা করে।

১৩) সম্প্রতি Tianwen-2 মিশন কোন দেশ লঞ্চ করল?- উত্তর:- চিন।

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • এর উদ্দেশ্য হলো ২০২৭ সালের মধ্যে পৃথিবীর নিকটে অবস্থিত গ্রহাণু 469219 Kamiolev থেকে নমুনা সংগ্রহ করা। 
  • Tianwen-2 মহাকাশযানটি চীনের Xichang Satellite Launch Centre থেকে Long March 3B Rocket এর মাধ্যমে উৎক্ষেপণ করা হলো। 
  • এই অভিযানটি সফল হলে চীন, জাপান ও আমেরিকা যুক্তরাষ্ট্রের পর তৃতীয় দেশ হবে যারা গ্রহাণু থেকে নমুনা সংগ্রহ করে এনেছে।

১৪) সম্প্রতি ইউনাইটেড কিংডমের কোন সংস্থাকে ভারতে তাদের ক্যাম্পাস তৈরি করার জন্য UGC অনুমতি দিল?- উত্তর:- University of Liverpool. 

গুরুত্বপূর্ণ তথ্য:-

  • ব্যাঙ্গালোর শহরে তারা এই ক্যাম্পাস চালু করবে। ২০২৬ সালের আগস্ট মাস থেকে সেখানে তারা তাদের কার্যক্রম শুরু করার পরিকল্পনা নিয়েছে। 
  • এখানে কম্পিউটার বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞান, অনলাইন গেম ডিজাইন, ব্যবসা ও অর্থনীতি সম্পর্কিত পড়াশোনা করা যাবে।

আরও পড়ুন:

  1. 29th May 2025 Current Affairs In Bengali। ২১ মে ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
  2. 31st May 2025 Current Affairs In Bengali For RRB NTPC, WBP

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির খবর, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স ও পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের সাথে যুক্ত হন:

আশা করি, আপনার আজকের ৩০ মে, ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পছন্দ হয়েছে। এই আর্টিকেল টিকে গুরুত্বপূর্ণ মনে হলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। KOLOM 247 তে ভিজিট করার জন্য ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post