RPF Constable Syllabus 2025 In Bengali | RPF কনস্টেবল সিলেবাস PDF

RPF Constable Syllabus 2025 In Bengali, RPF কনস্টেবল সিলেবাস PDF, আরপিএফ এর সিলেবাস ২০২৫

RPF Constable Syllabus 2025 In Bengali | RPF কনস্টেবল সিলেবাস PDF
RPF Constable Syllabus 2025 In Bengali | RPF কনস্টেবল সিলেবাস PDF

আজকের আর্টিকেলটিতে আমরা RPF কনস্টেবল সিলেবাস, নিয়োগ পদ্ধতি, পরীক্ষা ধরন, শারীরিক দক্ষতা পরীক্ষা (PET), শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT) ইত্যাদি সম্পর্কে বিশদে আলোচনা করবো। এছাড়া আপনারা প্রয়োজনে RPF সিলেবাস সংক্রান্ত পিডিএফটিও এই আর্টিকেল থেকে সংগ্রহ করতে পারবেন।

RPF কনস্টেবল পরীক্ষার নিয়োগ পদ্ধতি:

নিম্নলিখিত তিনটি থাকে আরপিএফ কনস্টেবল পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে। সেগুলি হল,-

  1. কম্পিউটার ভিত্তিক পরীক্ষা 
  2. শারীরিক দক্ষতা পরীক্ষা (PET)
  3. শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)

কম্পিউটার ভিত্তিক পরীক্ষা: 

RPF কনস্টেবল এ প্রথমত কম্পিউটার ভিত্তিক একটি ৯০ মিনিটের ১২০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। মোট প্রশ্ন সংখ্যা ১২০টি। প্রতিটি প্রশ্নের জন্য ১ নম্বর করে বরাদ্দ থাকবে। এটি MCQ বেসড পরীক্ষা। এই পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে। নেগেটিভ মার্কিং হল ⅓ অর্থাৎ ৩ টি ভুল উত্তর করলে ১ নম্বর কাটা যাবে। পরীক্ষার মান হবে দশম শ্রেণীর সমতুল্য। এই পরীক্ষাটি ইংরেজি, হিন্দি বা অন্যান্য আঞ্চলিক ভাষায় দেওয়া যাবে।

বিষয় প্রশ্ন সংখ্যা নম্বর
জেনারেল অ্যাওয়ারনেস ৫০ ৫০
পাটিগণিত ৩৫ ৩৫
জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং ৩৫ ৩৫

জেনারেল অ্যাওয়ারনেস সিলেবাস:

  • কারেন্ট অ্যাফেয়ার্স 
  • অর্থনীতি 
  • ইতিহাস 
  • ভূগোল 
  • খেলাধুলা
  • শিল্প ও সংস্কৃতি 
  • সাধারণ বিজ্ঞান 
  • সংবিধান

পাটিগণিত সিলেবাস: 

  • অনুপাত ও সমানুপাত 
  • গড় 
  • সময় ও কার্য 
  • নল ও চৌবাচ্চা
  • অংশীদারি কারবার 
  • সময় ও দূরত্ব
  • নৌকা ও স্রোত 
  • শতকরা 
  • লাভ ও ক্ষতি 
  • সরল সুদ 
  • চক্রবৃদ্ধি সুদ
  • মিশ্রণ 
  • ক্যালেন্ডার 
  • ঘড়ি

জেনারেল ইন্টেলিজেন্স ও রিজনিং সিলেবাস: 

  • সংখ্যা শ্রেণী 
  • বর্ণ শ্রেণী 
  • শ্রেণীবিভাজন 
  • ভেনচিত্র 
  • লুপ্ত সংখ্যা নির্ণয় 
  • সাদৃশ্য 
  • সাংকেতিকরণ এবং অসাংকেতিকরণ
  • দিক নির্ণয় সংক্রান্ত সমস্যা 
  • ম্যাট্রিক্স কোডিং
  • আসন বিন্যাস 
  • রক্তের সম্পর্ক 
  • যুক্তি অনুযায়ী শব্দের বিন্যাস 
  • গাণিতিক ক্রিয়া 
  • ক্রম নির্ণয় 
  • বর্ণমালা সংক্রান্ত সমস্যা
  • সংখ্যা ও সময়ের ক্রম বিন্যাস
  • জ্যামিতিক চিত্র গণনা 
  • চিত্রদল গঠন 
  • বিবৃতি ও অনুমান

শারীরিক দক্ষতা পরীক্ষা (PET):

পরীক্ষার বিষয় পুরুষ মহিলা
১৬০০ মিটার দৌড় ৫ মিনিট ৪৫ সেকেন্ড -
৮০০ মিটার দৌড় - ৩ মিনিট ৪০ সেকেন্ড
হাই জাম্প ৪ ফুট ৩ ফুট 
লং জাম্প ১৪ ফুট ৯ ফুট

শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)- পুরুষ:



ক্যাটাগরি উচ্চতা ছাতি
UR/OBC ১৬৫ সেমি  ৮০ সেমি
SC/ST১৬০ সেমি ৭৬.২ সেমি
গাড়োয়ালিস, মারাঠা, ডোগরা, গোর্খা, কুমাওনিজ ও সরকার দ্বারা নির্দিষ্ট অন্যান্য বিভাগ ১৬৩ সেমি ৮০ সেমি

শারীরিক পরিমাপ পরীক্ষা (PMT)- মহিলা:

ক্যাটাগরি উচ্চতা
UR/OBC ১৫৭ সেমি
SC/ST ১৫২ সেমি
গাড়োয়ালিস, মারাঠা, ডোগরা, গোর্খা, কুমাওনিজ ও সরকার দ্বারা নির্দিষ্ট অন্যান্য বিভাগ ১৫৫ সেমি

আরও পড়ুন:-

১) Download PDF Of RPF Constable Syllabus In Bengali 

২) How To Download RRB NTPC City Intimation Slip 2025?

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির খবর, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স ও পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের সাথে যুক্ত হন:

1) Facebook

2) Telegram

3) WhatsApp

আশা করি, RPF কনস্টেবল সিলেবাসটি আপনার জন্য অত্যন্ত উপযোগী হবে। এই আর্টিকেল টিকে গুরুত্বপূর্ণ মনে হলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন।KOLOM 247 তে ভিজিট করার জন্য ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post