Today in this article we will discuss 31st May 2025 current affairs in bengali. It is important for various competitive exams like RRB NTPC, WBP, KP, WBCS etc.
Daily Current Affairs In Bengali: 31st May, 2025
1) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি Jaiprakash Narayan International Airport এ যে নতুন টার্মিনাল উদ্বোধন করলেন, সেটি কোন রাজ্যে অবস্থিত?- উত্তর:- বিহার।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- পাটনা এয়ারপোর্টে এই নতুন টার্মিনালটি ১২০০ কোটি টাকা ব্যয় করে তৈরি করা হয়েছে।
- এটি তৈরি করেছে Airport Authority Of India (AAI).
- AAI হলো একটি ভারতীয় সংস্থা যেটি ১লা এপ্রিল, ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করা হয়। এটি ভারতের বিভিন্ন এয়ারপোর্ট তদারক, পরিকাঠামো উন্নয়নের কাজ করে।
- এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত। ভারতের ১২৫টি এয়ারপোর্ট AAI এর অন্তর্গত।
2) সম্প্রতি কানাডা ইন্ডিয়া ফাউন্ডেশন কাকে "গ্লোবাল ইন্ডিয়ান অফ দা ইয়ার" সম্মানে ভূষিত করল?- উত্তর:- সদগুরু।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- সদ্ গুরু হলেন ইশা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ১৯৯২ সালে তামিলনাড়ুর কোয়েম্বাটুর এ ইশা ফাউন্ডেশন প্রতিষ্ঠা হয়।
- কানাডার টরেন্টোতে আয়োজিত একটি অনুষ্ঠানে তাকে এই পদক দেওয়া হল।
- মানব চেতনা ও পরিবেশ সংরক্ষণ সচেতনতার জন্য তাকে এই পদক দেওয়া হলো।
- এই পদকটির আর্থিক মূল্য হল ৫০০০০ কানাডিয়ান ডলার। সদ্ গুরু এই আর্থিক মূল্য Kaveri Calling প্রজেক্ট এর জন্য উৎসর্গ করলেন।
- Kaveri calling হলো একটি উদ্যোগ যার মাধ্যমে কাবেরী নদীর পুনরুদ্ধার, বৃক্ষরোপণ ও কৃষকদের সহায়তা করা হয়।
- গ্লোবাল ইন্ডিয়ান অ্যাওয়ার্ড ২০২৪ সাল থেকে দেওয়া শুরু হয়েছে।
3) হিন্দি পত্রকারীতা (Journalism) দিবস কবে পালন করা হয়?- উত্তর:- ৩০শে মে।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ৩০ মে ১৮২৬ সালে "উদন্ত মার্তন্ড" প্রকাশনার মাধ্যমে হিন্দি পত্রকারিতা শুরু হয়েছিল।
- এই পত্রিকাটি খড়ি ও ব্রজ ভাষার সংমিশ্রণে প্রকাশ করা হতো।
- এই পত্রিকার সম্পাদক ও প্রকাশক ছিলেন পন্ডিত যুগল কিশোর শুক্লা।
4) রাষ্ট্রীয় বৌদ্ধিক সম্পদা মহোৎসব (RBSM) ২০২৫, কোথায় আয়োজিত হল?- উত্তর:- উত্তরাখণ্ড রাজ্যে।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- দেরাদুনে অবস্থিত CSIR- Indian Institute Of Petroleum এই উৎসব টির আয়োজন করা হয়েছিল।
- এই উৎসব টি প্রথম ২০২৩ সালে আয়োজিত হয়েছিল।
- ভারতের বৌদ্ধিক সম্পদের (Intellectual Property) গুরুত্ব, সংরক্ষণ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করতে এই উৎসবের আয়োজন হয়।
- প্রতিবছর ২৬ শে এপ্রিল World Intellectual Property Day পালন করা হয়। ২০২৫ সালে এর থিম ছিল: Intellectual Property And Music: feel the beat of IP
- US Chamber Of Commerce এর অন্তর্গত Global Innovation Policy Centre এর রিপোর্ট অনুযায়ী গ্লোবাল ইন্টেলেকচুয়াল প্রোপার্টি ইনডেক্স এ ৫৫টি দেশের মধ্যে ভারতের স্থান ৪২ তম।
Bengali Current Affairs For RRB NTPC: 31st May, 2025
5) কোন ভারতীয় ক্রিকেটার সানগ্লাসেস কোম্পানি Oakley এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন?- উত্তর:- ক্রিকেটার শুভমন গিল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- Oakley একটি বিখ্যাত সানগ্লাসেস কোম্পানি। এই কোম্পানির স্লোগান হলো "Artifacts From The Future"
- এই কোম্পানির অন্যান্য খেলোয়াড় ব্র্যান্ড এম্বাসেডর হলো Kylian Mbappe, Damian Lillard, Patrick Mahomes II
6) বিকশিত কৃষি সংকল্প অভিযান ২০২৫ কোথায় শুরু করা হলো?- উত্তর:- পুরী।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ২৯শে মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই অভিযানের সূচনা করলেন।
- এই অভিযানটি ১২-১৫ দিন পর্যন্ত চলবে। এই অভিযানে ২০০০ বিশেষজ্ঞের একটি দল ৭০০ টির বেশি জেলায় কৃষকদের কাছে পৌঁছাবেন।
- এই দলে বৈজ্ঞানিক, কৃষি বিশেষজ্ঞ, অফিসার ও প্রগতিশীল কৃষকেরা অংশগ্রহণ করবেন।
- এই অভিযানের উদ্দেশ্য হল খরিফ ঋতুর আগে কৃষকদের আধুনিক কৌশল, প্রযুক্তি সম্পর্কে সচেতন করা।
7) খেলোয়াড় মহেন্দ্র গুর্জার কোন খেলার সাথে সম্পর্কিত?- উত্তর:- জ্যাভেলিন থ্রো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ইনি সুইজারল্যান্ড এ অনুষ্ঠিত Para Athletics Grand Prix প্রতিযোগিতায় জ্যাভেলিন F42 ক্যাটাগরিতে ৬১.১৭ মিটার জ্যাভেলিন থ্রো করে বিশ্ব রেকর্ড করেন।
- ইনি ব্রাজিলের Roberto Floriani Adenilson দ্বারা ৫৯.১৯ মিটার জ্যাভেলিন থ্রো এর রেকর্ড ভেঙ্গে দিলেন।
- F42 ক্যাটাগরি অন্তর্গত হলো সে সমস্ত খেলোয়াড় যাদের একটি পা স্বাভাবিকের থেকে কম কাজ করে।
- একই প্রতিযোগিতায় প্যারা অলিম্পিক গোল্ড মেডেলিস্ট সুমিত অন্তিল ৭২.৩৫ মিটার জ্যাভেলিন থ্রো করে F64 ক্যাটাগরিতে স্বর্ণপদক জয় করলেন।
Bengali Current Affairs For WBP: 31st May, 2025
8) DRDO কোন শহরে কোয়ান্টাম টেকনোলজি রিসার্চ সেন্টার (QTRC) উদঘাটন করলেন?- উত্তর:- নতুন দিল্লি।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এর উদ্দেশ্য হলো প্রতিরক্ষা তথা অন্যান্য ক্ষেত্রে কোয়ান্টাম টেকনোলজি ব্যবহার করে উন্নত সমাধান প্রক্রিয়া গঠন করা।
- এই প্রযুক্তি ব্যবহার করে ভবিষ্যতে গতিশীল কম্পিউটার, অত্যন্ত নিরাপদ যোগাযোগ ব্যবস্থা ও সঠিক সেন্সিং ব্যবস্থা গড়ে তোলা।
9) শহরাঞ্চলের বিকাশের জন্য কোন রাজ্য অংকুর যোজনা চালু করল?- উত্তর:- ওড়িশা।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- Ankur এর সম্পূর্ণ নাম হলো Atal Network For Knowledge, Urbanisation And Reforms
- এই উদ্যোগটি ওড়িশার Initiative Housing And Urban Development (H&UD) বিভাগ দ্বারা চালনা করা হয়।
- এই অভিযানের প্রথম লক্ষ্য হলো Smart, Sustainable এবং Citizen Centric শহর গড়ে তোলা।
10) ৩০ মে ২০২৫ এ গোয়া রাজ্য তাদের কত তম স্থাপনা দিবস পালন করলো?- উত্তর:- ৩৯ তম।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ১৫১০ খ্রিস্টাব্দে গোয়াতে পর্তুগিজ শাসন শুরু হয়েছিল।
- ১৯৬১ সালের ডিসেম্বর মাসে ভারতীয় সেনাবাহিনী অপারেশন বিজয় এর মাধ্যমে গোয়াকে স্বাধীন করেছিল।
- ১৯৬১ সালের ১৯শে ডিসেম্বর গোয়াকে ভারতীয় যুক্তরাষ্ট্রে অন্তর্ভুক্ত করা হয়।
- এরপর গোয়া, দমন ও দিউ মিলে কেন্দ্র শাসিত অঞ্চল গঠন করা হয়।
- ১৯৮৭ সালের ৩০ শে মে গোয়া পূর্ণ রাজ্য হিসেবে স্বীকৃতি পায় ও এটি ভারতের ২৫ তম রাজ্য হয়।
- গোয়ার সরকারি ভাষা হল Konkani
- প্রতি বছর ১৯ শে ডিসেম্বর গোয়া মুক্তি দিবস পালন করা হয়।
Read more:
Join with us to get latest state and central government job news, GK, current affairs and exam preparation:
Hope you liked today's article about 31st May 2025 Current Affairs In Bengali. If you find this article helpful, please share it with your friends. Thank you for visiting KOLOM 247



Post a Comment