28th February 2025 Current Affairs In Bengali, ২৮ ফেব্রুয়ারী ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স, Today current affairs, কারেন্ট অ্যাফেয়ার্স ফেব্রুয়ারি ২০২৫
![]() |
| 28th February 2025 Current Affairs In Bengali | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs: 28th February, 2025
১) ফ্রেডরিক মার্জ জার্মানির নতুন চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হলেন। ইনি ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন পার্টির দলনেতা।
২) পাঞ্জাবের সমস্ত বিদ্যালয়ে পাঞ্জাবি ভাষা প্রধান বিষয় হিসেবে পড়ানো হবে। Punjab Learning Of Punjabi and Other Language Act 2008 আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৩) জম্মু কাশ্মীর পুলিশ এই প্রথম ইমেইল এর মাধ্যমে এফ আই আর (FIR) গ্রহণ করল। Khrew পুলিশ স্টেশনে FIR গ্রহণ করা হয়েছে। ৩ দিনের মধ্যে এই FIR এর সত্যতা যাচাই করতে হবে ও ভারতীয় ন্যায় সংহিতা তে রেজিস্টার করতে হবে।
৪) সম্প্রতি এক গবেষণা অনুযায়ী পাওয়া গেছে, মধ্যপ্রদেশে শকুন পাখির সংখ্যা সব থেকে বেশি। ২০২৫ এর গণনা অনুযায়ী মধ্যপ্রদেশে শকুন পাখির সংখ্যা ১২৯৮১ টি।
৫) UAE ব্লু ভিসা এর প্রচলন শুরু করলো। এই ভিসা থাকলে আপনি ওই দেশটিতে ১০ বছর থাকতে পারবেন। যারা পরিবেশ নিয়ে কাজ করে তারাই এই Blue Visa পেয়ে থাকে। দুবাইতে অনুষ্ঠিত World Government Summit 2025 এ ওই দেশটির Ministry Of Climate Change And Environment এই সিদ্ধান্ত নিয়েছে।
৬) সৈন্য অভ্যাস "Jal-Thal-Raksha 2025" অনুষ্ঠিত হলো গুজরাটের বেট দ্বারকা তে। ভারতীয় সেনা, ইন্ডিয়ান কোস্টগার্ড ও মেরিন পুলিশ এর সহযোগিতায় এই সৈন্য অভ্যাস করলো।
৭) ২৭ শে ফেব্রুয়ারি বিশ্বজুড়ে World Protein Day পালন করা হলো। আমেরিকা যুক্তরাষ্ট্রের সয়াবিন এক্সপোর্ট কাউন্সিল এই অভিযান শুরু করেছিল।
৮) তেলেঙ্গানা তাদের সমস্ত বিদ্যালয়ে নবম শ্রেণী থেকে তেলেগু ভাষাকে প্রধান বিষয় হিসেবে তাদের পাঠক্রমের সঙ্গে যুক্ত করল। Compulsory teaching and learning of Telugu in school, 2018 আইনের অধীনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভেনিলা নামক পাঠ্যপুস্তকের মাধ্যমে এই শিক্ষাদান করা হবে।
৯) ভারতীয় নৌবাহিনী সফল ভাবে anti-ship missile (NASM-SR) পরীক্ষণ করল। ওড়িশার চান্দিপুর উপকূলে ডক্টর আব্দুল কালাম দ্বীপের ইন্ট্রিগেটেড টেস্ট রেঞ্জ থেকে এই পরীক্ষণ করা হয়েছিল।
১০) সম্প্রতি IIT Madras এবং Indian railways মিলিতভাবে হাইপারলুপ টেস্ট ট্র্যাক তৈরি করল। এক্ষেত্রে Electromagnetic Levitation Technology ব্যবহার করা হয়েছিল। যেখানে ট্রেনের সর্বোচ্চ গতি হতে পারে 1200 কিমি/ঘন্টা।
আরও পড়ুন:-
১) 27th February 2025 Current Affairs In Bengali | ২৭ ফেব্রুয়ারী ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
২) 1st March 2025 Current Affairs In Bengali | ১ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির খবর, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স ও পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের সাথে যুক্ত হন:
1) Facebook
2) Telegram
3) WhatsApp
আশা করি, আপনার আজকের ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পছন্দ হয়েছে। এই আর্টিকেল টিকে গুরুত্বপূর্ণ মনে হলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। KOLOM 247 তে ভিজিট করার জন্য ধন্যবাদ।

Post a Comment