1st March 2025 Current Affairs In Bengali | ১ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

1st March 2025 Current Affairs In Bengali, ১ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স, Today current affairs, কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৫

1st March 2025 Current Affairs In Bengali | ১ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
1st March 2025 Current Affairs In Bengali | ১ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

Daily Current Affairs: 1st March, 2025

১) SEBI এর নতুন চেয়ারম্যান পদে নিযুক্ত হলেন অর্থ সচিব তুহিন কান্ত পান্ডে। আগামী ৩ বছরের জন্য তিনি এই পদে নিযুক্ত থাকবেন। তিনি মাধবী পুরী বুচের স্থলাভিষিক্ত হলেন।

২) রতন টাটা এনডাউমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন এন. চন্দ্রশেখরন। এই ফাউন্ডেশন টি বিভিন্ন দাতব্য কাজ ও গবেষণামূলক কাজকর্ম পড়ে থাকে।

৩) ২৬ শে ফেব্রুয়ারি গুজরাটের বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক অনিল জোশি মারা গেলেন। ১৯৯০ সালে তিনি সাহিত্য আকাদেমি পুরস্কার পেয়েছিলেন। তার কয়েকটি উল্লেখযোগ্য সাহিত্য হল Kadach, Barafna Pankhi.

৪) ২৫শে ফেব্রুয়ারি রোমে COP16 এ বিশ্বব্যাপী জীব বৈচিত্র্য সংরক্ষণের জন্য Cali Fund নামক তহবিল গঠন করা হল। যেটি পরিচালনা করবে UNDP ও UNEP.

৫) প্রফেশনাল গল্ফ ট্যুর অফ ইন্ডিয়া এর অফিসিয়াল ব্যাংকিং পার্টনার হল IndusInd Bank। এই ব্যাংকটির সদর দপ্তর মহারাষ্ট্রের মুম্বাইয়ে অবস্থিত।

৬) সম্প্রতি ঐতিহাসিক স্থানগুলির জলাশয় গুলি পুনরুদ্ধার করতে "Bisleri International", ভারতীয় পুরাতাত্ত্বিক জরিপ সংস্থা (ASI) ও ভারতের পর্যটন মন্ত্রকের অধীনে সংস্কৃতি মন্ত্রক চুক্তিবদ্ধ হয়েছে। Adopt a heritage 2.0 programme এর অধীনে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

৭) মাইক্রোসফট তাদের প্রথম কোয়ান্টাম কম্পিউটিং চিপ Majorana 1 তৈরি করল যা কোয়ান্টাম কম্পিউটিং কে আরো দ্রুত, স্থিতিশীল ও ব্যবহারিক করে তুলবে।

৮) সম্প্রতি ITBP এবং পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক (PNB) নিজেদের মধ্যে চুক্তি স্বাক্ষর করেছে। যার লক্ষ্য ITBP কর্মী, অবসরপ্রাপ্ত পেনশনভোগী ও তাদের পরিবারদের ব্যাংকিং সুবিধা, আর্থিক পরিষেবা, দুর্ঘটনা জনিত বীমা ইত্যাদি প্রদান করা।

৯) সম্প্রতি সর্বানন্দ সোনোয়াল নেতৃত্বে Ministry Of Ports, Shipping And Waterways মৈত্রী নামক একটি অ্যাপ তৈরি করল যার লক্ষ্য হলো সমুদ্র বন্দরগুলোতে আন্তর্জাতিক ব্যবসা সংক্রান্ত পদ্ধতিকে সহজলভ্য করা।

১০) সম্প্রতি Anant Ambani পরিচালিত Radhe Krishna Temple Elephant Welfare Trust, Vantara কে কর্পোরেট ক্যাটাগরিতে "প্রাণী মিত্র" রাষ্ট্রীয় পুরস্কার প্রদান করা হলো। Animal Welfare Board of India (AWBI) এই পুরস্কার প্রদান করে থাকে।

আরও পড়ুন:- 

১) 28th February 2025 Current Affairs In Bengali | ২৮ ফেব্রুয়ারী ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

২) 2nd March 2025 Current Affairs In Bengali | ২ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স

রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির খবর, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স ও পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের সাথে যুক্ত হন:

1) Facebook

2) Telegram

3) WhatsApp

আশা করি, আপনার আজকের ১ মার্চ, ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পছন্দ হয়েছে। এই আর্টিকেল টিকে গুরুত্বপূর্ণ মনে হলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। KOLOM 247 তে ভিজিট করার জন্য ধন্যবাদ।

Post a Comment

Previous Post Next Post