2nd March 2025 Current Affairs In Bengali, ২ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স, Today current affairs, কারেন্ট অ্যাফেয়ার্স মার্চ ২০২৫
![]() |
| 2nd March 2025 Current Affairs In Bengali | ২ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স |
Daily Current Affairs: 2nd March, 2025
১) ২৮ শে ফেব্রুয়ারি National Science Day 2025 পালিত হল। এই দিনটি পালিত হয় Dr. C.V. Raman এর সম্মানে।
২) NASA মহাকাশে SPHERE-x নামক নতুন টেলিস্কোপ লঞ্চ করবে, যা আমাদের ব্রহ্মাণ্ডের একটি বিস্তৃত রঙিন মানচিত্র তৈরি করবে। এক্ষেত্রে এই টেলিস্কোপ টি Infrared Spectroscopy প্রযুক্তির সাহায্য নেবে।
৩) কৈলাস সত্যার্থী তার আত্মজীবনী "দিয়াশলাই" (Diyasalai) এর উন্মোচন করলেন। এই বইতে তিনি সামাজিক ন্যায়, শিশুদের অধিকার ও বৈশ্বিক করুণা নিয়ে লিখেছেন। কৈলাস সত্যার্থী ২০১৪ সালের নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন।
৪) ভারতীয় রক্ষা মন্ত্রী ২৭ শে ফেব্রুয়ারি রাজনাথ সিং "Sashakt Bharat" নামক হিন্দি ম্যাগাজিন লঞ্চ করলেন। যেখানে আমাদের ভারতীয় সেনা কর্মীদের দেশ ভক্তি, বলিদান ও কাজকর্ম তুলে ধরা হবে। এটি একটি দ্বিবার্ষিক ম্যাগাজিন।
৫) ১ মার্চ "Wrold Seagrass Day 2025" পালন করা হলো। এটি UNGA (United Nation General Assembly) দ্বারা ঘোষিত একটি দিন। এর উদ্দেশ্য হলো সামুদ্রিক ঘাস সংরক্ষণ করা।
৬) মধ্যপ্রদেশ ঘড়িয়াল সংরক্ষণে প্রথম স্থান অধিকার করেছে। সারা ভারতের ৮০% ঘড়িয়াল মধ্যপ্রদেশে পাওয়া যায়। ঘড়িয়াল বিপন্ন (Critically Endangered) শ্রেণীর প্রাণীর মধ্যে পড়ে। সম্প্রতি মধ্যপ্রদেশ মুখ্যমন্ত্রী মোহন যাদব মধ্যপ্রদেশের চম্বল নদীতে ১০ টি ঘড়িয়াল ছেড়েছেন।
৭) Central Ministry Of Electronics And IT (MEITY), সম্প্রতি Aadhar Good Governance Portal লঞ্চ করলো। এর লক্ষ্য হলো Digital Governance এর উন্নতি ঘটানো।
৮) Central Minister Of Ports, Shipping And Waterways সর্বানন্দ সোনোয়াল "One Nation One Port" প্রকল্প চালু করলেন।
৯) Centre For Science And Environment (CSE) এবং Down To Earth সংস্থা "State Of India's Environment 2025" রিপোর্ট প্রকাশ করল। যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের পরিবেশ দূষণ, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত নানান ডাটা নিয়ে আলোচনা করা হয়েছে।
১০) সম্প্রতি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা উড়িষ্যার পুরীতে 9th National Summit On Good and Replicable Practices and Innovation In Public Health Care System সম্মেলনের উদঘাটন করলেন।
আরও পড়ুন:-
১) 1st March 2025 Current Affairs In Bengali | ১ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
২) 3rd March 2025 Current Affairs In Bengali, ৩ মার্চ ২০২৫ কারেন্ট অ্যাফেয়ার্স
রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন চাকরির খবর, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স ও পরীক্ষা প্রস্তুতির জন্য আমাদের সাথে যুক্ত হন:
1) Facebook
2) Telegram
3) WhatsApp
আশা করি, আপনার আজকের ২ মার্চ, ২০২৫ এর কারেন্ট অ্যাফেয়ার্স গুলো পছন্দ হয়েছে। এই আর্টিকেল টিকে গুরুত্বপূর্ণ মনে হলে অতি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। KOLOM 247 তে ভিজিট করার জন্য ধন্যবাদ।

Post a Comment