আজকের এই আর্টিকেলটিতে আমরা 10th June 2026 Daily Current Affairs In Bengali সম্পর্কে আলোচনা করব। এটি WBCS, RRB NTPC, Group-D, CHSL ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
আপনি আজকের আর্টিকেল থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF টিও সংগ্রহ করতে পারবেন।
Daily Current Affairs: 10th June, 2026
1) ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা 'The Second Orbit- Belief Of A Man, Dream Of A 1.4 Billion Hearts' নামক স্বরচিত পুস্তক প্রকাশ করার ঘোষণা করলেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- তিনি ভারতের প্রথম মহাকাশচারী হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশন (ISS) ভ্রমণ করেছেন। বইটি প্রকাশিত হবে ২৫ জুন ২০২৬ সালে।
- তিনি এই পুস্তকে মহাকাশ অভিযানের জন্য কঠোর অনুশীলন, শারীরিক ও মানসিক প্রস্তুতি, ব্যক্তিগত সমস্যা, প্রশিক্ষণ এবং ১.৪ বিলিয়ন ভারতবাসীর আবেগ ইত্যাদি নানা বিষয় সম্পর্কে লিখেছেন।
2) প্রথম 'বিশ্ব যোগাসন চ্যাম্পিয়নশিপ ২০২৬' প্রতিযোগিতায় ভারত প্রথম স্থান অধিকার করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ৪ জুন থেকে ৮ জুন পর্যন্ত এই প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়েছিল গুজরাটের আমেদাবাদে। ৭৯ টি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
- ভারত ১১৪ টি পদকসহ এই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে, ১১ টি পদক সহ দ্বিতীয় স্থান অর্জন করেছে জাপান ও ৫ টি পদকসহ তৃতীয় স্থান অধিকার করেছে আর্জেন্টিনা।
3) সম্প্রতি নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে ডিফেন্স ইনভেস্টিচার সেরিমনি ২০২৬ এর প্রথম পর্ব অনুষ্ঠিত হলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ৮ জুন সম্পন্ন হওয়া এই অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ৫১টি গ্যালান্ট্রি অ্যাওয়ার্ড বা বীরত্ব পুরস্কার এর ঘোষণা করলেন। যার মধ্যে ৭টি কীর্তি চক্র, ১৫ টি বীর চক্র ও ২৯ টি শৌর্য চক্র প্রদান করা হয়েছে।
- ভারতীয় সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী ও সাধারণ জনগণের অসামান্য সাহসিকতা, বীরত্ব বা বীরত্বপূর্ণ আত্মত্যাগ এর জন্য এই পুরস্কার দেওয়া হয়।
4) সম্প্রতি কেন্দ্র সরকার বিকশিত ভারত জি রাম জি প্রকল্পের অধীনে ১.২৫ লক্ষ কোটি টাকা গ্রামীন উন্নয়নের জন্য ঘোষণা করলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রী শিবরাজ সিং চৌহান এই আর্থিক প্যাকেজের ঘোষণা করলেন।
- বিকশিত ভারত জি রাম জি (VB-G-RAM-G) এর লক্ষ্য হলো গ্রামীণ উন্নয়নকে ত্বরান্বিত করা এবং শ্রমিকদের নিরবচ্ছিন্নভাবে কর্মসংস্থান প্রদান করা। পূর্ববর্তী মনরেগা (MGNREGA) আইনের পরিবর্তে সরকার এই নতুন আইনটি চালু করেছে।
5) শ্রী নরেন্দ্র মোদি ভারতের দীর্ঘসময় ধরে নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার রেকর্ড করলেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ২০১৪ সালের ২৬ মে শ্রী নরেন্দ্র মোদি প্রথমবারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন এবং ২০২৬ সালের ১০ জুন পর্যন্ত একটানা প্রধানমন্ত্রী হিসেবে ৪ হাজার ৩৯৯ দিন সম্পন্ন করে রেকর্ড করলেন।
- এর আগে দীর্ঘ সময় ধরে প্রধানমন্ত্রীর কার্যকর সম্পন্ন করার রেকর্ডটি ছিল পূর্ববর্তী প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর অধীনে (৪ হাজার ৩৯৮ দিন)।
6) ভারতবর্ষের প্রথম কোনো প্রধানমন্ত্রী হিসেবে শ্রী নরেন্দ্র মোদি স্লোভাকিয়া নামক দেশে বিদেশ যাত্রা করবেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ১৯৯৩ সালে স্লোভাকিয়া দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই প্রথম কোন ভারতীয় প্রধানমন্ত্রী সেই দেশে বিদেশ ভ্রমণে গেলেন।
- ১৪ জুন থেকে ১৬ জুন তিনি এই বিদেশ ভ্রমন করবেন।
7) কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক ইউনিভার্সিটি অফ ব্রিস্টল, ইউনিভার্সিটি অফ ইয়র্ক, ইউনিভার্সিটি অফ নিউ সাউথ ওয়েলস নামক তিনটি বিশ্বখ্যাত বিশ্ববিদ্যালয়কে ভারতে তাদের ক্যাম্পাস স্থাপন করার অনুমতি দিল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারপার্সন ডঃ বিনীত জোশী, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে এই অনুমোদন পত্রগুলি হস্তান্তর করলেন।
- আপাতত ভারতে তারা ব্যবসা, কম্পিউটার সায়েন্স, সাইবার সিকিউরিটি সম্পর্কিত প্রোগ্রামগুলো চালু করবে।
8) মধ্যপ্রদেশের ইন্দোরে ব্রিকস কৃষি সম্মেলন শুরু হল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- বিশ্বব্যাপী কৃষি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কিছু সমস্যা নিয়ে আলোচনা করতে ২১ টি দেশের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশগ্রহণ করেছেন।
- ৯ জুন থেকে ১৩ জুন পর্যন্ত এই সম্মেলন হবে। বিশ্ব উষ্ণায়ন জনিত কারণে আবহাওয়ার পরিবর্তন এর ফলে কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি ও স্থিতিস্থাপক কৃষি ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এই সম্মেলনে আলোচনা হবে।
9) ভারতের বিদেশ মন্ত্রী ডক্টর এস জয়শংকর ফিনল্যান্ডে অনুষ্ঠিত 'কুলতারান্তা টকস' এর ১৪ তম সংস্করণে অংশগ্রহণ করবেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- কুলতারান্তা টকস ২০২৬ এর এ বছরের থিম হল - 'A World in Transition: Global, Regional and Local Perspectives'
- Kultaranta Talks হলো ফিনল্যান্ড কর্তৃক আয়োজিত বৈদেশিক ও নিরাপত্তা নীতি বিষয়ে একটি বার্ষিক আন্তর্জাতিক আলোচনা সভা বা ফোরাম।
10) অনূর্ধ্ব-১৩ বিশ্ব জুনিয়র টেনিস র্যাঙ্কিংয়ে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় হিসেবে নজির গড়লেন বেঙ্গালুরুর সৃষ্টি কিরণ।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- তিনি আন্তর্জাতিক সার্কিটে টানা পাঁচটি ITF জুনিয়র খেতাব ও গুয়াতেমালায় অনুষ্ঠিত ITF J-100 প্রতিযোগিতায় রানার আপ হয়ে এই নজির সৃষ্টি করেছেন।
- তিনি সামগ্রিক ITF জুনিয়র তালিকায় ৩৫৭ নম্বরে স্থান পেয়েছেন।
10th June, 2026 Daily Current Affairs In Bengali:- Download PDF
আরোও পড়ুন:-
রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির সমস্ত খবর, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরীক্ষার প্রস্তুতি ও স্টাডি ম্যাটেরিয়ালস পেতে আমাদের সাথে যোগ দিন:
আশা করি 10th June 2026 Daily Current Affairs In Bengali সম্পর্কে আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। এই আর্টিকেলটি যদি আপনার উপকারে আসে, তবে অনুগ্রহ করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। KOLOM 247 ওয়েবসাইটটি ভিজিট করার জন্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন