আজকের এই আর্টিকেলটিতে আমরা April 2026 Monthly Current Affairs In Bengali সম্পর্কে আলোচনা করব। এটি WBCS, RRB NTPC, Group-D, CHSL ইত্যাদি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ।
এটি এপ্রিল, ২০২৬ সালের কারেন্ট অ্যাফেয়ার্স টিউটোরিয়ালের তৃতীয় পর্ব (Part-3), আপনি আজকের আর্টিকেল থেকে এই কারেন্ট অ্যাফেয়ার্স এর PDF টিও সংগ্রহ করতে পারবেন।
Monthly Current Affairs: April, 2026
1) সম্প্রতি প্রয়াত হলেন মার্কিন নাগরিক জিম হুইটেকার।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- জিম হুইটেকার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম নাগরিক হিসেবে এভারেস্ট জয় করেছিলেন।
- তাঁর লেখা আত্মজীবনী টির নাম হল 'A Life On The Edge'
2) সম্প্রতি তেলেঙ্গানা রাজ্য সরকার ক্যান্সার কে একটি Notifiable Disease হিসেবে ঘোষণা করলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই আদেশের দ্বারা তেলেঙ্গানা রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাব এবং ক্লিনিক গুলোকে নির্ণয় করা প্রতিটি ক্যান্সারের ঘটনা এক মাসের মধ্যে বাধ্যতামূলকভাবে রাজ্য সরকারকে রিপোর্ট করতে হবে।
- এর মাধ্যমে ক্যান্সারের সঠিক পরিসংখ্যান, বিস্তারের ধরন এবং ঝুঁকির কারণগুলো ট্র্যাক করা সম্ভব হবে।
3) সম্প্রতি ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসেবে পুনরায় নির্বাচিত হলেন তো লাম।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- তিনি ২০২৬ সাল থেকে ২০৩১ সাল পর্যন্ত ভিয়েতনামের রাষ্ট্রপতি হিসেবে নিযুক্ত থাকবেন।
- ৭ এপ্রিল ভিয়েতনামের জাতীয় সংসদ কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক তো লাম কে সর্বসম্মতিক্রমে সেই দেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচন করেছে।
4) সম্প্রতি ভারত ও মিশর দেশের মধ্যে 'সাইক্লোন-IV' নামক যৌথ বিশেষ বাহিনী সামরিক মহড়া অনুষ্ঠিত হলো।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ভারতীয় সেনাবাহিনীর স্পেশাল ফোর্সের ২৫ জনের একটি টিম এই সামরিক মহড়াটিতে অংশগ্রহণ করেছিল।
- ৯ এপ্রিল থেকে ১৭ এপ্রিল মিশরের আনসাশ নামক স্থানে এই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল।
5) সম্প্রতি পুদুচেরি নির্বাচন কমিশন ভোটকেন্দ্রে ভোটারদের স্বাগত জানাতে Nila নামক হিউম্যানয়েড রোবট মোতায়েন করেছিল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এর উদ্দেশ্য ছিল ভোটকেন্দ্রে উচ্চ প্রযুক্তি সম্পন্ন একটি পরিবেশ গড়ে তোলা ও তরুণ, প্রথমবার ভোটদানকারীদের আকর্ষিত করা।
- ৯ এপ্রিল পুদুচেরি বিধানসভা নির্বাচন উপলক্ষে এই উদ্যোগটি নেওয়া হয়েছিল।
6) ৮ এপ্রিল ভারত সরকারের প্রধানমন্ত্রী মুদ্রা যোজনার ১১ বছর পূর্ণ হল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- ২০১৫ সাল থেকে চালু হওয়ার পর এখনো পর্যন্ত এই যোজনার মাধ্যমে ৪০.০৭ লক্ষ কোটি টাকা বিতরণ করা হয়েছে।
- প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ছোট ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আর্থিক অভাব দূর করতে এই প্রকল্পটির সূচনা করেছিলেন।
7) সম্প্রতি ইউ. বি. প্রবীন রাও ন্যাসকম ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত হলেন।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- তিনি পূর্ববর্তী রোস্টো রাভানানের পরিবর্তে এই পদে নিযুক্ত হলেন।
- ভারতীয় তথ্যপ্রযুক্তি সংস্থা ন্যাসকম দ্বারা পরিচালিত এই সংস্থাটি তরুণদের কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন, ডিজিটাল শিক্ষা, তরুণদের প্রযুক্তি ক্ষেত্রে দক্ষতা উন্নয়ন প্রভৃতি ক্ষেত্রে কাজ করে।
8) সম্প্রতি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক 'গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস' (GeM) এর সাথে মউ স্বাক্ষর করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বিক্রেতাদের আর্থিক সুবিধা প্রদান করতে এই মউ টি স্বাক্ষর করেছে।
- এই চুক্তির ফলে গভর্নমেন্ট ই মার্কেটপ্লেস এ অংশগ্রহণকারী বিক্রেতারা খুব সহজেই স্বল্পসুদ যুক্ত ঋণ নিতে পারবে।
9) সম্প্রতি ভোপাল শহরের রিজিওনাল পাসপোর্ট অফিস ব্রেইল লিপি এবং সাংকেতিক ভাষার পরিষেবা চালু করল।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এখানে দৃষ্টিহীন আবেদনকারীর জন্য সম্পূর্ণ পাসপোর্ট আবেদন প্রক্রিয়া, অবশ্য পালনীয়, করণীয় ও বর্জনীয় বিষয় সম্পর্কিত ব্রেইল পুস্তক চালু করা হয়েছে।
- এছাড়া শ্রবণ ও বাক প্রতিবন্ধীদের জন্য বিশেষ সাংকেতিক ভাষার ভিডিও তৈরি করা হয়েছে। সারা ভারতে ভোপাল প্রথম শহর হিসেবে এই উদ্যোগ নিয়েছে।
10) AMUL প্রথম কোম্পানি হিসেবে FMCG খাতে ২০২৫-২৬ অর্থবর্ষে ১ লক্ষ কোটি টাকারও বেশি টার্ন ওভারের মাইল ফলক স্পর্শ করেছে।
গুরুত্বপূর্ণ তথ্য:-
- এই বিক্রয় পূর্ববর্তী বছরে তুলনায় ১১ শতাংশ বেশি।
- আমুল পণ্য বাজারজাতকারী গুজরাটের সংস্থার নিজস্ব বিক্রয় টার্নওভার ছিল ৭৩,৪৫০ কোটি টাকা।
April 2026 Monthly Current Affairs In Bengali (Part-3):- Download PDF
আরোও পড়ুন:-
রাজ্য ও কেন্দ্রীয় সরকারি চাকরির সমস্ত খবর, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং পরীক্ষার প্রস্তুতি ও স্টাডি ম্যাটেরিয়ালস পেতে আমাদের সাথে যোগ দিন:
আশা করি April 2026 Monthly Current Affairs In Bengali (Part-3) সম্পর্কে আজকের এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। এই আর্টিকেলটি যদি আপনার উপকারে আসে, তবে অনুগ্রহ করে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। KOLOM 247 ওয়েবসাইটটি ভিজিট করার জন্য ধন্যবাদ।

একটি মন্তব্য পোস্ট করুন